রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী,সচিব মাঈন উদ্দিন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের মাসিক সভায় দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরীকে চেয়ারম্যান ও দৈনিক নয়া দিগন্ত মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনকে সচিব করে আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এটি মিরসরাই প্রেসক্লাবের পরিচালনাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে জানা গেছে।

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে সময়ের আলো মিরসরাই প্রতিনিধি সাদমান সময়, দপ্তর সম্পাদক পদে চট্টগ্রামনিউজ মিরসরাই প্রতিনিধি শাফায়েত মেহেদী, নির্বাহী সদস্য পদে মো. নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু , আবু সাঈদ ভূইয়া, এম আনোয়ার হোসেন ও আজিজ আজহার।


ওইদিন কমিটি গঠনের পূর্বে মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শারফুদ্দীন শারফুদ্দীন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহার, আইটি সম্পাদক সাদমান সময়,সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন ও সাধারণ সদস্য সাফায়েত মেহেদী।

উল্লেখ্য: মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...