রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৭ জুন) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার রবিউল হোসেনের ছেলে আরিফ (২০), করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, দুটি চাকু উদ্ধার করা হয়।
র‌্যাব -৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, করেরহাট-রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দু বাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে করেরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় একজন রাজনৈতিক নেতার ছয়ছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, করেরহাট ইউনিয়নে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ আটককৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...