রবিবার, ২৬ জুলাই ২০২৬

লকডাউন কার্যকর করতে ব্যবসায়ীদের সাথে জাহাঙ্গীর মাষ্টারের মতবিনিময়

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি:
সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হচ্ছে। লকডাউন কার্যকর করতে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। বুধবার (৩০ জুন) দুপুরে তিনি মতবিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, মহিন চৌধুরী, শাহিন চৌধুরী, সঞ্জয় জলদাশ।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারের দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। কারণ করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় আরো ভয়াবহ আকার ধারণ করেছে। সচেতনতা ছাড়া বাঁচার কোন উপায় নেই। করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়েও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। কোন অসাধু ব্যবসায়ী যদি নির্দেশ অমান্য করে তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...