রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ১৬জনকে জরিমানা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে কঠোর লকডাউনে মার্কেট দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের ২য়দিন মাঠে সক্রিয় ছিলেন প্রশাসন। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি না মানায়, অনুমোনদনহীন দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৬জনকে জরিমানা ৩ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা। এছাড়া লকডাউন মিরসরাইয়ে মনিটরিং করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁসে যাওয়া বাজারের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের সমাগমও তেমন ছিল না। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বের হয়নি। তবে বড়তাকিয়া বাজার ও গ্রামের বাজারগুলোর চিত্র ভিন্ন ছিল। তারা চায়ের দোকানে আগের মত বসে খোশ গল্প করছে। মহাসড়ক ও গ্রামীণ সড়কে গাড়ি চলাচল কম ছিল।

শুক্রবার উপজেলার আবুতোরাব বাজারে লকডাউন মনিটরিং করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, লকডাউনের ২য়দিন বারইয়ারহাট, শান্তিরহাট ও মিঠাছড়া বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ১৬জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সবাইকে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, মাস্ক ব্যবহার করতে সচেতন করা হয়েছে। প্রতিদিন মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...