রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌর মেয়রের ফ্রি ইমার্জেন্সি অক্সিজেন সার্ভিস চালু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার করোনায় আক্রান্ত রোগীদের জন্য পৌর মেয়রের উদ্যোগে ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বিকালে পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন ফ্রি ইমারজেন্সি এ অক্সিজেন সেবা উদ্বোধন করেন।

মেয়র মো. রেজাউল করিম খোকন বলেন, করোনা মহামারিতে আজ বাংলাদেশসহ গোটা বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে অনেকেই আছেন, যাঁরা সময়মতো অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তাই বারইয়ারহাট পৌরসভার করোনায় আক্রান্ত বাসিন্দাদের কথা বিবেচনা করে তিনি ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা গড়ে তোলার উদ্যোগটি নিয়েছেন।

মেয়র আরো বলেন, প্রাথমিকভাবে ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। চাহিদা বাড়লে আরও নতুন অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করা হবে। এই সেবা থেকে দিনরাত ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা পাবেন পৌরবাসী। সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিশ্চিত করা হয়েছে।

ফ্রি ইমারজেন্সি অক্সিজেন সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহাম্মেদ, পৌর কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, কামরুল ইসলাম, আবু নাঈম, মোঃ শুভ, রাজ কুমার জয় প্রমুখ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...