রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আজিম হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্র্রতিনিধি
মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত হত্যা মামলায় জাহিদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ হোসেন আজিম হোসেন হত্যা মামলার দুই নন্বর আসামি। সোমবার তাকে আদালতে নেয়া হয়েছে। একই মামলায় এর আগে ১ নম্বর আসামী, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র, ৪নন্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানা পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানান, আজিম হত্যা মামলার চার আসামির মধ্যে জাহিদ হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন রাতে মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতালে নিয়ে ফেনীর দাগনভূঞাঁ উপজেলার হাসান গনিপুর গ্রামের আজিম হোসেন শাহাদাতকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় ২৬ জুন নিহতের বাবা আবদুল বাতেন বাদি হয়ে মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...