মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ

প্রকাশিত :

spot_img

 

১৯৯০ বিশ্বকাপে গোলপোস্টের নিচে নায়ক বনে গিয়েছিলেন সের্জিও গয়কোচিয়া। যদিও ট্রফিটা ছোয়া হয়নি তখন ম্যারাডোনার। এবার ২০২১ কোপা আমেরিকায় নায়ক আরেক গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়ে ফাইনালে নিয়ে গেলেন যে তিনিই।

তার বদৌলতেই এখন ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল হচ্ছে। জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির ট্রফি জয়ের স্বপ্নটাও টিকে থাকলো এই ইমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে। টাইব্রেকারে তিন তিনটা শট প্রতিহত করলেন তিনি। স্নায়ুক্ষয়ী সময়ে তিনটি শট রুখে দেয়া কম কথা নয়। সেই কাজটি নিপুণভাবে করলেন ইমিলিয়ানো মার্টিনেজ।

কলম্বিয়ার বিপক্ষে সেমিতে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। মেসির পাসে লাউতারো মার্তিনেজের গোলে। এরপর কলম্বিয়া ম্যাচে ফেরে প্রবলভাবে। প্রথমার্ধে দুটি প্রচেষ্টা প্রতিহত হয় বারে ও পোস্টে। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ঠিকই। ম্যাচজুড়ে দারুণ খেলা দিয়াজের দুর্দান্ত এক গোলে।

নির্ধারিত সময়েই ম্যাচ জিততে পারত আর্জেন্টিনা। কিন্তু হয়নি। ডি মারিয়া অবিশ্বাস্যভাবে পেলেন না গোলের দেখা। মেসির শট লাগলো পোস্টে। ম্যাচ তাই গড়ালো টাইব্রেকারে।

তখনই ’৯০-র গয়কোচিয়া ফিরলেন মার্তিনেজে। কলম্বিয়ার ৫টি শটের মধ্যে ফিরিয়ে দেন ৩টিই। তিনটি শটই তিনি প্রতিহত করেছেন বা দিকে ঝাঁপিয়ে। ধরতে পেরেছিলেন কলম্বিয়ার খেলোয়াড়দের চোখের ভাসা। প্রথমে ঠেকান সানচেজকে। দ্বিতীয়টি মিনার। পঞ্চম শট নিতে আসেন কলম্বিয়ার কারদোনা। একই কায়দা বা দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন শট। আর তাতেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার (৩-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে কড়া ট্যাকেলে অ্যাঙ্কেলে জমাট রক্ত নিয়ে খেলা লিওনেল মেসি সতীর্থদের সাথে মেতে ওঠেন ফাইনালে উঠার আনন্দে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...