রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চুরি করতে এসে ধরা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে চুরি করতে এসে ধরা পড়ে জনতার হাতে গনধোলাই খেয়ে অবশেষে স্থান হল শ্রীঘরে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের একটি বাড়ির খাটের নিচ থেকে চোর সন্দেহে মো. মুসা মিয়া (৩২) আটক করে এলাকাবাসী।
মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টায় উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর আজমনগর গ্রামের সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃত মুসা মিয়া পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। সে বারইয়ারহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মেহের আলী মিঝি প্রকাশ গরু গাড়িওয়ালা বাড়ির ফয়েজ আহম্মদের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় চুরির উদ্দেশ্যে মুসা মিয়া উত্তর আজমনগর গ্রামের সরকার বাড়ির এনামুল হকের ঘরের ভিতর প্রবেশ করে খাটের নিচে বসে থাকে। পরে পরিববারের লোকজন তাকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জোরারগঞ্জ থানার এসআই মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে আমরা তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসি। মুসা চুরির উদ্দেশ্যে হিঙ্গুলী ইউনিয়নের সরকার বাড়ির এনামুল হকের ঘরে প্রবেশ করে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...