মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আর্জেন্টিনার হয়ে এই প্রথম শিরোপা উঠলো মেসির হাতে

প্রকাশিত :

spot_img

 

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গোল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায়।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গোল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন লিওনেল মেসি। যদিও দ্রুতই ফিরে এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

ম্যাচের শেষে লিওনেল মেসি ও নেইমার একে অপরকে জড়িয়ে ধরেন। মাঠের যে কোণে আর্জেন্টিনার সমর্থকরা ছিলেন, সেখানে গিয়ে উল্লাসে মাতে আর্জেন্টিনার ফুটবলাররা। লিওনেল মেসিকে তুলে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা। কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসি।

কোপা আমেরিকার অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও ফাউল হয়েছে প্রচুর, ব্রাজিল করেছে ২২টি, আর্জেন্টিনা ১৯টি ফাউল করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের নিয়ন্ত্রণ রাখলেও আর্জেন্টিনার জমাট রক্ষণের তালা খুলতে পারেননি কেউ। রিচার্লিসন বল জালে জড়ান একবার, কিন্তু তিনি ছিলেন অফসাইড।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ শেষদিকে ডি বক্সের ভেতরে গোল ঠেকিয়ে দেন।

সূত্র : বিবিসি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...