রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভার উদ্যোগে কর্মহীন ৪ হাজার মানুষের মাঝে চাউল বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার উদ্যোগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪০৮১ জন মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ৩০৮১ জন ও শুক্রবার (১৬ জুলাই) ১০০০ জনের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাই পৌরসভার মেয়র বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায়, দুস্থ, প্রতিবন্ধি ৩০৮১ জন মানুষের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া সিএসনজি চালক, অটোরিক্সা চালক, মাইক্রো চালক, সেলুন দোকানী, হোটেলের কর্মচারী দিনমজুর সহ ১০০০ জনের মাঝে জিআর এর চাউল বিতরণ করা হয়েছে। আমাদের প্রিয় অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে এসব চাউল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে এদেশের মানুষকে না খেয়ে থাকতে হবে না। তিনি এদেশের খেটে-খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করেন সব সময়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...