সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে হজের নির্দেশনা

প্রকাশিত :

spot_img

 

আসন্ন পবিত্র হজ অনুষ্ঠানে হাজিদের নির্দেশনা বাংলাসহ ১০ ভাষায় পাওয়া যাবে। বৃহস্পতিবার সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, এই বছর হজ পালনের নির্দেশনায় এক শ’ ৩৫ আলেম ও ইমামকে নিযুক্ত করেছে মন্ত্রণালয়। মোট ১০ ভাষায় হাজীদের হজ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্বে থাকবেন তারা।

বাংলা ছাড়াও আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু, হিন্দি, হাউসা, ইন্দোনেশিয়ান ও আমহারিক ভাষায় হাজিদের প্রশ্নের উত্তর ও হজের নির্দেশনা দেয়া হবে।

এই বছর ১৮ জুলাই থেকে বার্ষিক হজ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। এই বছর সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...