রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামী লিটন গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার মূল হোতা লিটন ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত লিটন বান্দরবান বাইন্যাপাড়া এলাকার শংকর ধরের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ মে ১২ বছর বয়সী শিক্ষার্থী জবা (ছদ্মনাম) স্থানীয় দোকানে স্কুলের অনলাইন ক্লাসের খাতা কলম আনতে গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা লিটন ধর ও তার সঙ্গীরা জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমকে বারইয়ারহাটের একটি হোটেলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের বিকৃত চিত্র মোবাইলে ধারণ করে সোস্যাল মিডিয়াসহ ধর্ষিতার আত্মীয়-স্বজনের মুঠোফোনে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে । পরে ১৮ মে র‌্যাব সদস্যরা অপহৃত ওই স্কুল ছাত্রীকে রামু চা বাগিচা লাকীমোরের টেক থেকে উদ্ধার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, লিটন ধর নামে ওই আসামীকে এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ভিকটিমের মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলার আরো ৪ আসামী পলাতক রয়েছে । তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে বলে জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...