রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত :

spot_img

 

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর ও কোরবানির দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের রেললাইনের পাশ^বর্তি জাকিরের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থরা হলো মোঃ রুহুল আমিন, জাকির হোসেন, কামাল উদ্দিন ও মোঃ সোহাগ। অগ্নিকান্ডে বসতঘর, কোরবানির জন্য বিক্রি করা দুটি গরু, তিনটি গরু বিক্রির নগদ দুই লাখ টাকা, আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

এলাকার বাসিন্দা মোঃ শাখাওয়াত হোসেন জানান, সোমবার দিবাগত রাতে জাকিরের বাড়িতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় একে একে ৪টি বসতঘর পুড়ে গেছে। পুড়ে গেছে দরিদ্র কৃষক রুহুল আমিনের কোরবানীর জন্য বিক্রি করা দুটি গরু ও তিনটি গরু বিক্রির নগদ ২ লাখ টাকা। তিনি আরো বলেন, রুহুল আমিন বর্গা নিয়ে কোরবানীর জন্য ৩টি গরু মোটাতাজা করেছেন এবং সেগুলো ক্রেতার কাছে বিক্রিও করেছেন। ১টি গরু ক্রেতা নিয়ে গেছে, অন্যদুটি গরু আজ (মঙ্গলবার) বিকেলে নিয়ে যাওয়ার কথা ছিল। গরু বিক্রির ২লাখ টাকাও তাঁর কাছে ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এমনিতে পরিবার চারটি খুবই দরিদ্র তাঁর উপর আগুনে সব শেষ হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক ৩০ কেজি চাউল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি, শাড়ি, লুঙ্গি দিয়ে দিয়েছি এবং আরো সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকান্ডে বসতঘর, দুটি গরু ও নগদ দুই লাখ টাকা পুড়ে গেছে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...