মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিজাম উদ্দিন। শুক্রবার (২৩ জুলাই) বিকালে বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মো. রেজাউল করিম খোকন ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তিনি প্যালেন মেয়র-১ নির্বাচিত হন।
এছাড়া প্যানেল মেয়র- ২ হয়েছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রসুল আহম্মদ নবী ও প্যানেল মেয়র-৩ হয়েছেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার।
মেয়র রেজাউল করিম খোকন বলেন, সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পৌর প্যানেল চুড়ান্ত করা হয়েছে। এতে ৮নং ওয়ার্ড হতে নির্বাচিত কাউন্সিলর নিজাম উদ্দিন প্যানেল মেয়র-১, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রসুল আহম্মদ নবী প্যানেল মেয়র-২ ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তারকে প্যানেল মেয়র-৩ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ নিজাম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজসেবক, দানবীর মরহুম হাজ্বী শাহ আলমের পুত্র। তিনি এর পূর্বেও বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর ছিলেন।



