রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বেচা চলছে ৫ গুণ বেশি দামে

প্রকাশিত :

spot_img

 

 

নিজস্ব প্রতিবেদক>>

মিরসরাইয়ের বারইয়ারহাটে করোনা পরিস্থিতিকে পুঁজি করে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। মুমূর্ষু রোগীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগও রয়েছে।

এমন সব অভিযোগের প্রেক্ষিতে পৌরসভায় একটি অননুমোদিত অক্সিজেন সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টায় পৌরসভার চিনকি আস্তানা এলাকার আব্দুর রহিম পরিচালিত সামিয়া ট্রেডিংয়ে এ অভিযান চালানো হয়।

এসময় ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও দাম নির্ধারিত না থাকায় সামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়।

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বৃহস্পতিবার সকালে বারইয়ারহাট পৌরসভার কিছু বাসিন্দা আমাকে অভিযোগ করেন সামিয়া ট্রেডিং চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে। আমি তাৎক্ষণিক বিষয়টি মিরসরাই উপজেলা প্রশাসনকে জানাই।

তিনি বলেন, এটি একটি অবৈধ অক্সিজেন সিলিন্ডারের দোকান। পৌরসভার কাছ থেকে তারা অনুমতি নেয়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, বারইয়ারহাট পৌরসভায় সামিয়া ট্রেডিংয়ের মালিক আব্দুর রহিম চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতে বিকাল ৫টায় অভিযান চালানো হয়। এছাড়া এগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন নাকি মেডিকেল গ্রেড অক্সিজেন তা পরীক্ষার জন্য একটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করে ল্যাবে পাঠানো হয়েছে। যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন হয়, তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বারইয়ারহাট পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও দাম নির্ধারিত না থাকায় সামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সুবল চাকমা ও বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...