বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকল্প ওপেনার সাকিব-মিঠুন : ডোমিঙ্গো

প্রকাশিত :

spot_img

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বিকল্প ওপেনার হিসেবে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনকে ভাবছেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ জনের স্কোয়াডে ওপেনার আছেন দু’জন। যদি তারা ইনজুরিতে পড়েন বা অন্য কোনো কারণে একাদশে সুযোগ না পান, সেক্ষেত্রে বিকল্প ওপেনার হিসেবে খেলতে পারেন সাকিব-মিঠুন। বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ডোমিঙ্গো।

ডোমিঙ্গো বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। এখন স্কোয়াডে সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে।’

তিনি আরো বলেন, ‘মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, তবে দলে থাকা কোনো ওপেনার ইনজওুরিতে পড়লে এই সংস্করণে প্রয়োজনে সেও ওপেন করতে পারে।

ডোমিঙ্গোর আশা দলের থাকা স্বীকৃত ওপেনারদের দিয়ে সিরিজ শেষ করতে পারবেন। তিনি বলেন, ‘আশা করি, ওপেনারদের কিছু হবে না। কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’

আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই ওপেনার হিসেবে দেখা যায়নি সাকিবকে। তবে দেশের হয়ে ইনিংস শুরু করার অভিজ্ঞতা রয়েছে মিঠুনের। বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে ও ছয়টি টি-টুয়েন্টিতে ইনিংস ওপেন করেন মিঠুন। ঘরোয়া ক্রিকেটেও ইনিংস ওপেন করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। দু’জনই বাঁ-হাতি ব্যাটসম্যান। ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না অভিজ্ঞ ওপেনার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তাই ইনিংস শুরুর দায়িত্বটা পালন করতে হবে সৌম্য ও নাইমের।

সূত্র : বাসস

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...