মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সবুজ আন্দোলন এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধে সারাদেশব্যাপী জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনটি গবেষণার পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে গতিশীল করতে জেলা ও উপজেলায় কমিটি গঠন করছে। তারই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান,বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে আহবায়ক এবং স্থপতি শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেলা কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহবায় এম মাঈন উদ্দিন, মুহাম্মদ রাশেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোরশেদ শাকিল, মীর মোজাম্মেল হক শিমুল, ইঞ্জিনিয়ার শিলা চৌধুরী, আসিফ আহমেদ, ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোরশেদুল হক, সদস্য স্থপতি জহির রায়হান, মুন্নি রানী দে, এইচ এম তারেক হোসাইন, শুকলা দাশ শ্রাবন্তী, আশরাফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ সুমন, আকিবুর রহমান চৌধুরী, কল্যাণ দে, প্রভাষক সাজ্জাদ হোসেন, মিন্টু দার ও ইঞ্জিনিয়ার সৌরভ হোসেন।

নবগঠিত কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, আশাকরি কেন্দ্র থেকে আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে জেলা কমিটির সকল সদস্যদেরকে সাথে নিয়ে চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় রোধে বিশেষ করে সিআরবি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবো।

সদস্য সচিব স্থপতি শহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা দখল ও দূষণে জর্জরিত। উত্তর জেলার সকল উপজেলায় আগামীতে কমিটি গঠন করা হবে। পাশাপাশি সকল এলাকায় ভূমিদস্যু ও জলদস্যুদের হাত থেকে চট্টগ্রাম উত্তর জেলাকে রক্ষা করার জন্য সবুজ আন্দোলনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবো। সকল সদস্য, গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...