বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি হলো অস্ট্রেলিয়ার

প্রকাশিত :

spot_img

 

সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ে আইসিসির টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। ১২ রেটিং বাড়লেও তালিকায় কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংএ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অসিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চম স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। পরের দু’টি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
সূত্র : বাসস

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...