বুধবার, ২২ জুলাই ২০২৬

ভিক্ষুক সেজে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার মৃত আলী ফজলের ছেলে আলী হোসেন (৭০) পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আছে অর্ধডজন মাদক মামলা। ইতোমধ্যে র‌্যাবের হাতে মাদকসহ ধরা পড়ে আদালতের সাজাও পেয়েছেন এই মাদক কারবারি। কিন্তু মামলার বিচারকাজ চলাকালে জামিনে গিয়ে উধাও। ফলে সাজা পরোয়ানা নিয়ে তাকে এতদিন খুঁজছিল পুলিশ। অবশেষে কোতোয়ালী থানার দুই সহকারী উপপরিদর্শক ভিক্ষুকের ছদ্মবেশে কৌশলে গ্রেপ্তার করেন আলী হোসেনকে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে এএসআই সাইফুল আলম ও রণেশ বড়ুয়া এনায়েত বাজার বাটালি রোডের বরফ গলির মুখ থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

জানা গেছে, আলী হোসেন ও তার মেয়ে নূর বেগম (৩৭) ২০১১ সালের ২৮ ডিসেম্বর ১০০ বোতল ফেনসিডিল নিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়। সেই মামলার তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় আদালত। কিন্তু এর আগে জামিনে গিয়ে পলাতক থাকায় তিনি সাজাভোগ করেননি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...