রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মৎস্য সপ্তাহে ৪৫০ কেজি পোনা অবমুক্তকরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার (২৯ আগস্ট) সকাল ১০ টায় ফেনী নদী, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক মহামায়া লেক ও উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে ৪৫০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। মৎস্য অধিদপ্তরের চট্টগ্রামের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধীর চন্দ্র দাশ, সহকারি প্রজেক্ট ডিরেক্টর মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। এসময় রুই কাতলা, মৃগেল, কালিবাউশ প্রজাতির ৪৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্য চিত্র উপস্থাপন, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, করেরহাট মৎস্য সিবিজি’র মাঝে উপকরণ বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...