মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নেপালকে রুখে দিলো বাংলাদেশ বাংলাদেশ মহিলা ফুটবল দল

প্রকাশিত :

spot_img

 

আগের ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার আগে স্বস্তি ফিরেছে দলে। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নেপালকে রুখে দিয়ে গোলশূন্য ড্র আদায় করেছেন সাবিনা-কৃষ্ণারা।

আগের ম্যাচে লড়াই করেও জয় সঙ্গী হয়নি। এদিন ভুলত্রুটি শুধরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রায় সমান তালে লড়াই করার চেষ্টা ছিল বাংলাদেশের মেয়েদের। অন্তত এই ম্যাচে গোল হজম করতে হয়নি। এটাই এখন গোলাম রব্বানী ছোটনের দলের জন্য বড় স্বস্তিদায়ক খবর। ম্যাচের ২০ মিনিটে যদিও নেপালের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রতিপক্ষের এক ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই মাসুরা পারভীন নিখুঁত স্লাইডিংয়ে কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেছেন।

দশ মিনিট পর সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। কিন্তু এক ডিফেন্ডারকে কাটিয়ে বাইলাইনের কিছুটা ওপর থেকে এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপরের দিকে লেগে বেরিয়ে গেছে।

প্রথমার্ধের শেষ দিকে রক্ষণে বেশ চাপ দেয় নেপাল। কিন্তু সাবিনাদের দৃঢ়তায় সমতার স্বস্তি নিয়ে বিরতিতে গেছে সফরকারীরা।

৪২ মিনিটে হলুদ কার্ড দেখেন মারিয়া মান্দা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাশমি কুমারি গিসিংকে আটকাতে পেছন থেকে ট্যাকল করেছিলেন তিনি!

বিরতির পরও একই গতিতে খেলা হয়েছে। কিন্তু এই অর্ধেও কোন গোল হয়নি। একাধিকবার নেপালের সীমানায় বল নিয়ে গেলেও ফিনিশিং দুর্বলতায় গোল পায়নি বাংলাদেশ। আর স্বাগতিকরাও পারেনি গোলকিপার রুপনা চাকমাকে সেভাবে বড় পরীক্ষাতে ফেলতে।

দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে উজবেকিস্তান। সেখানে এশিয়ান কাপ বাছাই পর্বে ‘জি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান ও জর্ডান। ৮ গ্রুপের শীর্ষ দল যাবে চূড়ান্ত পর্বে। যেখানে আগে থেকেই অপেক্ষায় আছে গতবারের চ্যাম্পিয়ন জাপান, রানার্স-আপ অস্ট্রেলিয়া, তৃতীয়স্থান অধিকারী চীন এবং স্বাগতিক ভারত।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...