শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটুর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দীন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুছা মিয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্পাদক মন্ডলীর সদস্য নুরুল আফছার মিয়াজী, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুইঁয়া, ৪নং ধুম ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, উিপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম দাউদ, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, নিজামপুর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন, জোরারগঞ্জ থানা যুবদল নেতা আবু সাঈদ বাবলু সহ ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...