রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশিত :

spot_img

 

সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার কারখানায় স্ক্র্যাপ লোহা কিনতে গিয়ে গ্যাস সিলিন্ডারের ধাক্কায় মো. আলী নাজিম (৪৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের মাস্টার কাসেমের মালিকানাধীন ‘মাদার স্টিল’ নামক ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার কুমিরা ইউনিয়নের কাজী পাড়ার মো. জানে আলমের ছেলে।

এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী সীতাকুন্ড থানার এসআই ফারুক হোসেন জানান, সকাল ১০টার দিকে স্ক্র্যাপ লোহা কিনতে মাদার স্টিলের ইয়াের্ড যান মো. আলী নাজিম। এ সময় বোতল সুপারভাইজারের নেতৃত্বে মাদার স্টিলের শ্রমিকরা ট্রাক থেকে গ্যাসের বোতল (সিলিন্ডার) নামাচ্ছিলেন। তারা ট্রাকের উপর থেকে জোরে-জোরে বোতলগুলো নিচে ফেলতে থাকেন। তখন একটি বোতলের মুখ খুলে গ্যাস বের হতে থাকলে বোতলটি ঘুরতে থাকে। এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাক থেকে প্রায় ১৫০ ফুট দূরে দাঁড়িয়ে থাকা মো. আলীর মুখে গিয়ে আঘাত করে। বোতলের প্রচণ্ড আঘাতে ব্যবসায়ী মো. আলীর মুখ থেঁতলে গিয়ে গুরুতর আহত হন।

এ সময় ইয়ার্ডের শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...