রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাইয়ারহাটে মডার্ন হিফয্ মাদরাসা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট মডার্ন হিফয্ মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ থানা সংলগ্ন পৌরসভার জয়নাল আবেদীন টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মাওলানা মুক্তার আহমদ মাস্টারের সভাপতিত্বে ও এডভোকেট রাহাত ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, জগন্নাথ সোনাপুর জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম, জগন্নাথ সোনাপুর জামে মসজিদের তত্বাবধায়ক এটি এম গোলাম কিবরিয়া, জগন্নাথ সোনাপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আবুল কাশেম, সাবেক নৌ-বাহিনী কর্মকর্তা আবুল কালাম পাটোয়ারী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন, সাংবাদিক ফিরোজ মাহমুদ ও সৈয়দ আজমল হোসেন।

মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক এইচ কে এম মুনছুর আলম বলেন, বাংলা ও ইংরেজি অনুবাদের মাধ্যমে কুরআন হিফয্ করানোর সম্পুর্ন ব্যতিক্রমী প্রতিষ্ঠান। এছাড়া আধুনিক ও উচ্চ শিক্ষিত শিক্ষকদ্বারা পরিচালিত এই দ্বীনি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পরিমন্ডলে অংশগ্রহণের ব্যবস্থা করা ও মহানগ্রন্থ আল কুরআন হিফযের পাশাপাশি পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরিক্ষার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, বিষয় ভিত্তিক জ্ঞান বিজ্ঞান লজিক কুরআন হাদিসের রেফারেন্স সহ লেকচার শেখার বিশেষ ব্যবস্থা। কোলাহল মুক্ত মনোরম পরিবেশে পাঠদান করা হবে। এছাড়া সপ্তাহিক এমবিবিএস ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের নিয়মিত চেকআপ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...