রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক যাত্রীবেশে আরোহীর গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীর নাম আবদুল বারেক (২৩)। সে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, বারেক মোটরসাইকেল ভাড়ায় চালাতো। হেঁয়াকো থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে বারইয়ারহাট যাবে বলে তাঁর মোটরসাইকেলে উঠে। পথে নয়টিলা মাজার এলাকায় সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা বারেককে অবরূদ্ধ করে মোটরসাইকেল নিয়ে যেতে চায়। এসময় বারেক বাঁধা দিলে তাঁর গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বারেককে আশষ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার পর খবর পেয়ে আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা পৌছানোর আগে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত বারেক এখন চমেকে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশংকামুক্ত। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...