বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার, তাই হচ্ছে : কাদের মির্জা

প্রকাশিত :

spot_img

 

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, দেশে বিরোধী দল নেই। আওয়ামী লীগ এক তরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন চলছে।

তিনি বলেন, আমি জানি ভবিষ্যতে বাংলাদেশে আজকে যে অপরাজনীতি অনিয়ম, দুর্নীতি ভোট চুরির রাজনীতি চলছে তার অবসান ঘটনার জন্য সাংবাদিকরা সাথে থাকবেন।

কাদের মির্জা বলেন, ‘এই রাঙ্গা সেই রাঙ্গা। যে রাঙ্গাকে পৌরসভার মেয়র থেকে মন্ত্রী করেছে। আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এরশাদ বিরোধী আন্দোলনের সেই নূর হোসেনকে বলেছে মাদকাসক্ত, ইয়াবাসক্ত। কোথা থেকে এনে এদের মন্ত্রী বানায়, আমি বুঝি না। এরা বানর। রাঙ্গা পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ। পরিবহন জগতকে ধুয়ে মুছে খেয়েছেন আপনি। আজকে বড় বড় কথা বলেন। আজকে এসব কেন চলে? দেশে বিরোধী দল নেই। এজন্য এগুলো চলছে। আওয়ামী লীগ এক তরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন চলছে। এক তরফা সব হচ্ছে। সব লুটপাট করছে। বলার কেউ নেই। আর ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার, তাই হচ্ছে।’

শনিবার দুপুরে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার দেয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আপনার স্ত্রীকে সামলান। একরাম থেকে নিজাম থেকে মন্ত্রীর স্ত্রী দেড় কোটি টাকা দিয়েছে আমাকে হত্যার জন্য। ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের খবর রাখে না। আজকে তার স্ত্রী চালায় মন্ত্রণালয়। রোডস্ চালায় কে? রোডস্ চালায় সচিব নজরুল ও তার স্ত্রী। সেতুমন্ত্রণালয় চালায় দুর্নীতিবাজ বেলায়েত। আমি যদি মিথ্যা কথা বলি জিহ্বা কেটে দেব। ওবায়দুল কাদের বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। তিনি ঘরে ঘরে চাকরি দেয়নি। তিনি দিয়েছেন কী? তিনি দিয়েছেন ঘরে ঘরে মামলা এবং হামলা। আপনার কর্মকর্তা কর্মচারীদের বিদেশে বাড়ি ঘর। বিদেশে তাদের গাড়ি বাংলাদেশে ফ্ল্যাট,গাড়ি। আর আমার কর্মীরা দু’বেলা খেতে পায় না।’

তিনি আরো বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব জবাব আপনাকে দিতে হবে, দিতে হবে। যে মহিলারা বাড়ি বাড়ি আপনার জন্য ভোট চেয়েছে আজকে তাদের বস্ত্র নেই। আপনার স্ত্রী ২৫ লাখ টাকা দামের শাড়ি পরে। আর তারা দুই শ’ টাকার একটি শাড়ি পরে চলতে পারে না। এটা হচ্ছে দৃশ্য। কোথায় ব্যস্ত থাকেন সব খবর আছে। হাচা (সত্য) কথা কইলে পাগল। মাঝে মধ্যে মেলা লোকে কয় আতে মনে হয় হাগল।’

কাদের মির্জা অভিযোগ করেন, এখন সবাই আখের গোছানোর কাজে ব্যস্ত। আগে বলতাম কী, দেয়ালের লিখন পড়ুন সরকার বাহাদুর। এখন বলবো মানুষের হৃদয়ের খবর নিন জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনারা চ্যাম্পিয়ন নয় আরো বড় চ্যাম্পিয়ন হবেন। যদি এখন খোঁজ খবর নেন। নেত্রী আপনার সব অর্জন শেষ করে দিচ্ছ রাজনীতিবিদ-প্রশাসন।

তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করব। আগামী শনিবার বিকেলে প্রত্যেকটা ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী সাত দিন সময় দিলাম। এর পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ। এরপরে ছাত্রলীগ ও মহিলাদের বিক্ষোভ হবে। এরপরে উপজেলার অনিয়মের প্রতিবাদে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঘেরাও করা হবে। এরপরে ঢাকাতে সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করব। এরপরেও দাবি মানা না হয় তাহলে অনশন সহ কঠোর আন্দোলনের ডাক দেব।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...