মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে ক্রিকেট দল পাঠানোর প্রস্তাব নাকচ বাংলাদেশের

প্রকাশিত :

spot_img

 

একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সাথে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে কোনো ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাবে না বলে ঘোষণা দেয়ার পর পাকিস্তান ভীষণ ক্ষুব্ধ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাদের এই ক্ষোভ খোলাখুলিভাবেই প্রকাশ করছেন। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় যখন এ নিয়ে ইংল্যান্ডের সিদ্ধান্তের সমালোচনা করছিলেন, তখন সেখানে কথা প্রসঙ্গে বাংলাদেশ এ দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে কথা বলেন।

এর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে বাংলাদেশের ক্রিকেট দলের সম্ভাব্য সফর নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারশেন্সের প্রধান জালাল ইউনুস বিবিসি বাংলার কাছে এরকম প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেন। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফরের যাওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা সবাই ছুটিতে আছে। অক্টোবরের চার তারিখে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে। এখন এটা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এটা নিয়ে কিছুই ভাবছে না। বাংলাদেশের ‘এ’ দলের বিভিন্ন সফর থাকে, কিন্তু এখন এরকম কোনো পরিকল্পনা নেই।’

কী বলেছেন রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন যে, নিউজিল্যান্ড-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা ক্রিকেট শক্তি জোট বেঁধে পাকিস্তানের ক্রিকেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

এতে তিনি বলেন, তিনি প্রত্যাশা করছিলেন ইংল্যান্ড এই কঠিন সময়ে পাকিস্তানের সাথে থাকবে। ‘ইংল্যান্ডের এই ঘোষণায় আমি হতাশ, কিন্তু এটা প্রত্যাশিত ছিল। দুর্ভাগ্যবশত পশ্চিমা দেশগুলো এক হয়ে নিজেদের সিদ্ধান্তকে সমর্থন করে থাকে।’

রমিজ রাজা তার ভিডিও বার্তার শেষের দিকে বলেন, ‘এখন আমাদের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট এগিয়ে নেয়ার। আমাদের হাতে অপশন ছিল। জিম্বাবুয়ের সাথে কথা হয়েছে, বাংলাদেশের সাথে কথা হয়েছে। বাংলাদেশ বি টিম পাঠাতে চেয়েছে। কিন্তু এখন মরিয়াভাবে কোনো কাজ করতে চাই না।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাদের সফর বাতিল করলেও ইংল্যান্ড ‘নিরাপত্তা’ শব্দটি উল্লেখ করেনি তাদের বিবৃতিতে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ক্রিকেট প্রতিনিধি আতিফ আজম মনে করেন, রমিজ রাজার বক্তব্যে বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ান ক্রিকেটে বেশ প্রভাব ফেলবে সাম্প্রতিক ঘটনাগুলো।

‘এখন যেকোনো দেশ কাউকে হোস্ট করার আগে ভাববে।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড- এই দুটি দলের সফর বাতিলের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুমানিক ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম বিবিসি বাংলাকে বলেন, “সামনে বিশ্বকাপ, এই সময়ে ক্রিকেটাররা এখন ‘বায়ো-বাবলে’ নেই। সবাই যার যার বাড়িতে। এখানে পাকিস্তানে বা কোনো জায়গায় হুট করে সফর করার সুযোগ নেই।”

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- এই তিনটি দলের বিরুদ্ধে টানা তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে কথা রয়েছে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...