বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুম্বাইকে উড়িয়ে দিলো কলকাতা

প্রকাশিত :

spot_img

 

কলকাতা নাইট রাইডার্সের কাছে পাত্তাই পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও দারুণ একটা উদ্বোধনী জুটি পেয়েছিল মুম্বাই। কিন্তু পরের ব্যাটসম্যানরা সেটাকে কাজে লাগাতে পারেননি। তাদের দেয়া লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে সহজেই টপকে গেছে কলকাতা নাইট রাইডার্স।

বৃহস্পতিবার আবু ধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নামে মুম্বাই। দলটিকে ৭৮ রানের উদ্বোধনী জুটি উপহার দেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ১০ম ওভারে ৩০ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার রোহিত শর্মা। ভেঙে যায় এই জুটি।

আরেক ওপেনার কুইন্টন ডি কক ফেরেন ৪ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫৫ রান করে। কিন্তু এই দুইজনের বিদায়ের পরই খেই হারিয়ে ফেলে মুম্বাইয়ের ইনিংস। ঈষাণ কিশান ১৪, কিরণ পোলার্ড ২১ ও ক্রুনাল পান্ডিয়া আউট হন ১২ রান করে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। কলকাতার পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সুনীল নারিন। লুকি ফার্গুসন ও প্রষিধ কৃষ্ণা নেন দুইটি করে উইকেট।

জবাব দিতে নেমে কলকাতার পক্ষে ঝড় তুলেন ভেঙ্কাটেশ আয়ার। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ঝড় তুলেন তিন নম্বরে খেলতে নামা রাহুল ত্রিপাটিও। ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৪ রান করেন তিনি। ২৯ বল আগে ৭ উইকেটের সহজ জয় পায় কলকাতা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...