বুধবার, ২২ জুলাই ২০২৬

আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হলেন সাংবাদিক নাজমুল হাসান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উক্তির্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন মিরসরাইয়ের সন্তান সাংবাদিক নাজমুল হাসান।
তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে ২০১৬ সালে আইন বিষয়ে অনার্স এবং ২০১৮ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এর আগে ২০০৮ সালে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১০ সালে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
তিনি ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি আজকের পত্রিকায় চট্টগ্রাম প্রতিনিধি, চলমান মিরসরাই পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্পাদনায় শিল্প-সাহিত্য ও শিক্ষা বিষয় ম্যাগাজিন বাবুই প্রকাশিত হয়।
তিনি লিও ক্লাব অব চিটাগং মডেল স্টার’র সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব চিটাগং গ্রীণ ভ্যালীর পরিচালক, কালধারা পরিষদের সদস্য, চট্টগ্রাম শিশু-কিশোর সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক ছাড়াও একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, ’আমার এই অর্জনের জন্য আমার মা-বাবা, শিক্ষকবৃন্দ এবং নিকটজনদের কাছে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমি যেন একজন মানবিক আইনজীবী হয়ে মানুষের সেবা করতে পারি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...