রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মায়ানী ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি

প্রকাশিত :

spot_img

 

ফিরোজ মাহমুদ>>

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে কর্মসূচি।

এসময় পরিদর্শন করেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা তৈরি করণর কর্মসূচি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ কর্মসূচি, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ এবং সব শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আফসার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক মিঠুন শর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ, ইউপি সামছুদ্দোহা সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...