রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রতিবন্ধির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এক প্রতিবিন্ধির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভার কদমতলা এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানে থাকা প্রতিবন্ধি নিয়াজ মাহমুদ আয়মান (১৩) আহত হয়। হামলা ও লুটপাটের বিষয়ে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোঃ দিদার উল করিম বাদি হয়ে ৪ জনের উল্লেখ করে অজ্ঞাত ৫জন সহ জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

দিদার উল করিম অভিযোগ করেন, আমি ও আমার ছেলে শারীরিক প্রতিবন্ধি। তারপরও আমি সমাজের কাছে হাত না পেতে ব্যবসা বানিজ্য করে সংসার চালাই। বারইয়ারহাট পৌরসভার কদমতলা এলাকায় ভাড়া ঘরে গাজী এন্টারপ্রাইজ নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১ জুন ঘরের মালিক নিলুফা আক্তার ও দুলাল মিয়া থেকে ১ লাখ টাকা অগ্রিম দিয়ে মাসে ২ হাজার টাকায় ভাড়ায় আগামী ৩ বছরের জন্য চুক্তিনামা করে ব্যবসা করে যাচ্ছি। কিন্তু কিছুদিন আগে থেকে ঘরের মালিক চুক্তিনামা অস্বীকার করে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার জন্য চাপ দেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আমি প্রতিষ্ঠান ছাড়তে অপারগতা প্রকাশ করলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। গত মঙ্গলবার দুপুরে আমি ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম। প্রতিষ্ঠানে আমার ১৩ বছরের প্রতিবন্ধি ছেলে আয়মান ছিল। ওইদিন দুপুরে নিলুফা ও দুলাল মিয়ার নির্দেশে অস্ত্র-সস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। বাঁধা দিতে চাইলে আমার ছেলেকে মারধর করে। এসময় দোকানের ক্যাশে থাকা ৫ লাখ টাকা, দুটি মোবাইল সেট নিয়ে যায়। যাওয়ার সময় প্রতিষ্ঠানের সামনে থাকা আমার ব্যবহত মোটরসাইকেলও ভাংচুর করে এবং দোকানের ভেতর থাকা মালামাল বাইরে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই বিষয়ে প্রতিকার চেয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছি।

এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) রতন বলেন, গাজী এন্টারপ্রাইজ নামের একটি দোকান ভাংচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে ডেকে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...