শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে বিএনসিসি প্লাটুন উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের অধীনে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকালে বিএনসিসি প্লাটুন উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনসিসি মহাজনহাট স্কুল এন্ড কলেজের পিইউও ফেরদৌস হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শরীফুজ্জামান, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মেজর রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চেয়ারম্যান নুরুল মোস্তফা, এমরান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি’র একদল চৌকষ ক্যাডেট অতিথিদের গার্ড অফ অনার প্রদান করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনসিসি প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান তরুণ সমাজ মাদক, সন্ত্রাস সহ নীতিবাচক কাজ থেকে দূরে থাকবে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে বিএনসিসির সদস্যরা অগ্রণী ভূমিকা রাখে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কোর্স চালু করার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...