শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এস রহমান আইডিয়াল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই পৌর সদরে ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এস রহমান আইডিয়াল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় এস রহমান ট্রাস্টের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দূর করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেদ উর রহমান সুমুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন নবী, এস রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বলরাম দেবনাথ প্রমুখ।
এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২০২০ সালে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে দেড় কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয় এস রহমান আইডিয়াল স্কুল।

মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরন নবী জানান, আমাদের এলাকার আশেপাশে কোনো স্কুল ছিল না। পায়ে হেটে দূরে পৌর সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে যেতে হতো। ২০১৮ সালের নির্বাচনে আমার অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গণসংযোগে আসলে এলাকার সকলের দাবি ছিল অত্র এলাকায় স্কুল প্রতিষ্ঠা করা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনার পরিচালিত এস রহমান ট্রাস্টের পরিচালনায় এখানে এস রহমান আইডিয়াল স্কুল স্থাপন। ইতোমধ্যে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...