বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জোরারগঞ্জে নৌকার মাঝি হলেন করিম মাস্টার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে
নৌকার বৈঠা পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহমদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাস্টার। তিনি মনোনয়ন পাওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ চলছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বোর্ড মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে প্রার্থীর নাম চূড়ান্ত করেন। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রেজাউল করিম মাস্টার বলেন, সর্ব প্রথম মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমার প্রিয় অভিববাবক, বীর চট্টলার সিংহ পুরুষ, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারররফ হোসেন এমপির প্রতি। ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যের অহংকার মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইকে।
তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে জোরারগঞ্জ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে রয়েছি। আমার প্রিয় নেতার নির্দেশে ইউনিয়নকে বাংলাদেশের বুকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। অভাব, দরিদ্রতা, মাদক, অপসংস্কৃতি এসব অন্ধকার দূর করব। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন এ সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...