শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার ( ১৮ অক্টোবর) সকালে মিরসরাই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ আর সি ইনস্ট্রাক্টর জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম আরিফুল হক, বসির আহম্মেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা নুরুন্নবী, বিদ্যালয়ের সদস্য প্রদীপ দে, এনায়েত উল্যাহ, অভিভাবক আলা উদ্দিন, রিয়াজ উদ্দিন, কামরুল হাসান জেকি সহ শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সর্বশেষ শেখ রাসেল বুক কর্ণার উদ্বোধন করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...