শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১ লক্ষ সাড়ে ২৪ হাজার শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মিরসরাইয়ে ১ লক্ষ ২৪ হাজার ৪৪৮ শিক্ষার্থীকে কৃমি ট্যাবলেট খাওয়ানো হবে। এছাড়া উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৫০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছরের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট ও ইপিআই কর্মকর্তা কবির হোসেন বলেন, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আগামী ২৩-২৯ অক্টোবর উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ৫-১৬ বছরের শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৬০ হাজার ৭৪৯ জন ছাত্র, ৬৩ হাজার ৬৯৯ জন ছাত্রীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এদিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলার এইচআই, এএইচআই ও এইচআইদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীদা আক্তার বলেন, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলার ৫০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছরের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ১ লক্ষ ২৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ১ লক্ষ ২৮ হাজার ট্যাবলেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...