মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাংলাদেশ নাও পড়তে পারে ভারতের গ্রুপে, হঠাৎ সিদ্ধান্ত

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ সুপার টুয়েলভে উঠলে কোন গ্রুপে পড়বে? এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে। আইসিসি অবশ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ, পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’ তে। তবে হঠাৎই ওই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।

বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এ১ ও বাংলাদেশকে বি২ হিসেবে ঘোষণা দেয় তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে সংশয় আছে অনেক। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর তারা হারলে ও বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেক্ষেত্রেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...