মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জটিল সমীকরণে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড- তিন দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু এই তিন দলের মধ্যে দু’টি দল গ্রুপ স্টেজ থেকে মূল পর্বের জন্য কোয়ালিফাই করবে। তবে তিন দলের মধ্যে রানরেটের খুব বেশি পার্থক্য নেই।

টি-২০ বিশ্বকাপে গ্রুপ-বি থেকে কোন দুই দল মূল পর্বে যাবে? এই নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। পাপুয়া নিউ গিনি ইতিমধ্যে বিশ্বকাপ যুদ্ধ থেকে ছিটকে গেছে। কিন্তু বাংলাদেশ, ওমান এবং স্কটল্যান্ড- তিন দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু এই তিন দলের মধ্যে দু’টি দল গ্রুপ স্টেজ থেকে মূল পর্বের জন্য কোয়ালিফাই করবে। তবে তিন দলের মধ্যে রানরেটের খুব বেশি পার্থক্য নেই। যদিও স্কটল্যান্ড দুই ম্যাচ জিতে মূল পর্বে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছে। বাংলাদেশ ও ওমান একটি করে ম্যাচ জিতেছে। তবে রানরেটের পার্থক্য খুবই সামান্য। যে কারণে জটিল হয়ে রয়েছে গ্রুপ-বি-র অঙ্কের হিসাবটা।

আজ বৃহস্পতিবার অবশ্য সব হিসাবের সমাধান হয়ে যাবে। স্কটল্যান্ড যদি ওমানকে হারায় তবে তারা গ্রুপ শীর্ষে থেকে সরাসরি মূল পর্বে চলে যাবে। তবে ওমান জিতলে অঙ্কটা অন্য রকম হয়ে যাবে। কারণ পয়েন্টে পিছিয়ে থেকেও রানরেটে এগিয়ে রয়েছে ওমান। যদিও সেটা খুবই সামান্য। স্কটল্যান্ড ২ ম্যাচ খেলে দু’টিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। নেট রানরেট +০.৫৭৫। ওমান একটিতে জিতেছে। একটি ম্যাচ হেরেছে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে তারা। তাদের নেট রানরেট +০.৬১৩।

এ দিকে আবার পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ। তারা এই মুহূর্তে ২ ম্যাচ খেলে একটিতে জিতে তিনে রয়েছে। রানরেট +০.৫০০। তবে আজ বৃহস্পতিবার তুলনামূলক দুর্বল পাপুয়া নিউ গিনিকে বড় ব্যবধানে হারাতে হবে সাকিব আল হাসানদের। তবে নেট রানরেটে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশও। কিন্তু নিউ পাপুয়া গিনিকে বড় ব্যবধানে হারালে মূল পর্বে যাওয়া নিশ্চিত করবে তারা।

মোদ্দা কথা, গ্রুপ-বি-র লড়াইটা কিন্তু বেশ কঠিন। শেষ পর্যন্ত কোন দুই দলের শিকে ছেঁড়ে, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...