শনিবার, ২৫ জুলাই ২০২৬

চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগ নেতাকে অব্যাহতি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাইফুল্লাহ দিদারকে। তিনি ৯নং মিরসরাই সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্ধি হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনও মনোনয়ন প্রত্যাহার না করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল্লাহ দিদার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হন। যা দলীয় শৃংখলা ও দলীয় নির্বাচনের পরিপন্থী। দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া অন্য বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


প্রসঙ্গত: ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইছাখালী ইউনিয়ন, মিরসরাই সদর ইউনিয়ন ও খইয়াছাড়া ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত ৫ জন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...