বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খালেদা জিয়ার অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

প্রকাশিত :

spot_img

 

নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সার্জিক্যাল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডামকে (খালেদা) সোমবার রাতে একটি কেবিনে স্থানান্তরিত করা হয় এবং তিনি ভালো আছেন। সকালে তাকে তরল খাবার দেয়া হয়েছে।

সোমবার তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার শরীরের একটি অংশে ছোট লাম্প থাকায় বায়োপসি করানো হয়েছে।লাম্পের উৎপত্তির ধরন শনাক্ত করতে বায়োপসি করা হয়েছে। বায়োপসি করার পর তাকে সার্জিক্যাল আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

বায়োপসি রিপোর্ট কবে পাওয়া যাবে জানতে চাইলে জাহিদ বলেন, বায়োপসির ফলাফল পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

গত ১২ অক্টোবর জ্বর ও অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন। তার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ ও দাঁতের সমস্যায় ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তাঁর পরিবার এই বছরের মে ও আগস্ট মাসে দুবার সরকারের কাছে আবেদন করলেও সরকার তা প্রত্যাখান করে।

উল্লেখ্য ২৭ এপ্রিল খালেদাকে করোনা সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরবর্তী জটিলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...