মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টিকে থাকার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শুক্রবার শারজাতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপের শুরু থেকে ধুঁকছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ, বাছাইপর্ব এরপর সুপার টুয়েলভ। তিন পর্বে ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা।

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ফলে লাল সবুজের প্রতিনিধিদের সেমিতে খেলার স্বপ্নটা এখন অনেকটাই ধূসর। বারবার পরাজয়ের গ্লানি টেনে নিয়ে যেতে যেতে যেন হাঁপিয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

অকপটে তারা জানান, জয়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু জয় ধরা দিচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নাসুম বলে, ‘পারছি না, ঠিক না। হচ্ছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছি। হয়তো যা পরিকল্পনা করছি সেটা ভালোভাবে প্রয়োগ করতে পারছি না।’

টানা দুই হারের কারণে খাদের একেবারে কিনারায় চলে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামনের তিন ম্যাচে জয় ভিন্ন আর কোনো রাস্তা খোলা নেই মাহমুদুল্লাহ বাহিনীর সামনে।

এমন অবস্থায় শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে না পারলে সেমিতে খেলার আশাটা শারজাতেই শেষ করে আসতে হবে সাকিব-মুশফিকদের।

টানা দুই হারের পর এখনো সেমির স্বপ্ন দেখছে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে সেরা চারের দিকে এক পা দিয়ে রাখতে চায় মাহমুদুল্লাহর দল। ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

সোহান বলেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ওটাতেই ফোকাস আমাদের। সত্যিকার অর্থে বাংলাদেশ দলের হয়ে যে কোনো ম্যাচে নামার আগে সবাই জেতার জন্য শতভাগ দেওয়ার চেষ্টা করি। পরের ম্যাচেও সে চেষ্টা করব।

‘টুর্নামেন্টে টিকে থাকলে গেলে উইন্ডিজের বিপক্ষে জেতাটা জরুরি। ম্যাচটা যদি আমরা ভাল মতো শুরু ও শেষ করতে পারি তবে হয়ত পরের ম্যাচগুলো আরও সহজ হয়ে যাবে। পুরো দল চাঙা হয়ে যাবে। যেহেতু প্রথম দুই ম্যাচ হেরেছি তাই ব্যাকফুটে আছি। কালকের ম্যাচ জিততে পারলে সেমিফাইনালেরআশাটা থাকবে।’

একই পরিস্থিতি উইন্ডিজ শিবিরেও। বাংলাদেশের মতো তারাও এখন পর্যন্ত বিশ্বকাপে জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে ৫৫ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৪৩ রানের পুঁজি পেলেও জয়ের দেখা পায়নি।

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে সেমির আশা জিইয়ে রাখতে চায় উইন্ডিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী উইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে খেলার ফলে সাকিব-মুশফিকদের পরিকল্পনাও তাদের নখদর্পণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পুরান বলেন, ‘বিপিএল আমাদের অনেক সহায়তা করবে। আমি বাংলাদেশে কিছুটা সময় কাটিয়েছি। শুধু আমি নই, অন্যরাও সেখানে ভালো খেলেছে। বাংলাদেশ দলে আমার অনেক বন্ধু রয়েছে। আমরা তাদের বুঝতে পারি ও তাদের থেকে শিখতে পারি, বিশেষ করে ভিন্ন ধরনের কন্ডিশনে। ‘আমরা জানি তারা কি করতে পারে। কিছুটা চেনা-জানা থাকায় তাদের ব্যাটারদের বিপক্ষে আমাদের বোলাররা ভালো করবে।’

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটা এগিয়ে রাখছে ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টিতে দুই দলের এখন পর্যন্ত ১২ দেখায় ৬ বার জয় ক্যারিবীয়দের। পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে আর একটি ম্যাচ পণ্ড হয়েছে। নিজেদের সবশেষ পাঁচ দেখার পরিসংখ্যান এগিয়ে রাখছে বাংলাদেশকে। শেষ পাঁচ দেখায় তিনবার জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ : লেন্ডল সিমন্স, এভন লুইস, নিকোলাস পুরান (উইকেটকিপার), ক্রিস গেইল, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্ড্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, হেইডেন ওয়ালশ, আকিল হোসেন, রবি রামপল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শুক্রবার শারজাতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচ।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...