মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার

প্রকাশিত :

spot_img

 

সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ থেকে লেবাননি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।

সৌদি আরব শুক্রবার জানায়, তারা ৪৮ ঘণ্টার মধ্যে লেবাননের রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে এবং বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে।
রিয়াদ অবিলম্বরে সকল লেবাননি আমদানি বন্ধেরও নির্দেশ দিয়েছে বলে সৌদি পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি মন্ত্রী হওয়ার আগে দিয়ে এক সাক্ষাতকারে ‌’অপমানকর মন্তব্য করেছেন’- এমন অভিযোগে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

কোরদাহি বলেছিলেন যে ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিরা আত্মরক্ষায় নিয়োজিত এবং ইয়েমেনের বছরব্যাপী যুদ্ধ ‌’নিষ্ফল’।
পরে তিনি জানিয়েছেন, তার মন্তব্যটি একান্তই ব্যক্তিগত। তিনি সৌদি আরবের প্রতি বিদ্বেষ পোষণ করার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছিলেন যে তিনি আরব-আরব যুদ্ধের বিরোধী।

অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি কূটনৈতিক বিপর্যয় রুখতে বলেছিলেন, কোরদাহির ওই মন্তব্য তার মন্ত্রী হওয়ার এক মাস আগে করা হয়েছিল। এটা ছিল তার ব্যক্তিগত অভিমত, এতে সরকারি নীতির কোনো প্রতিফলন ছিল না।

লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেও সৌদি আরবে অবস্থানরত লেবাননিদের মর্যাদার কোনো হেরফের হবে না বলেও দেশটি জানিয়েছে।

সৌদি আরব জানিয়েছে, লেবানন থেকে মাদক রফতানি বন্ধ করার জন্যও এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের দেশ থেকে লেবাননি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে। তারা এজন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।

বাহরাইন জানায়, লেবাননি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু অগ্রহণযোগ্য ও আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন।
সূত্র : আলআরাবিয়া

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...