বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তদন্তে গিয়ে বাদির সাথে গোয়ালঘরে ধরা খেলেন পুলিশ কর্মকর্তা

প্রকাশিত :

spot_img

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার তদন্ত করতে গিয়ে গোয়ালঘরে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়দের হাতেনাতে আটক হলেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ছড়ারপাতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই তোফাজ্জল হোসেন (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সাথে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী।

স্থানীয় সাদা মিয়া জানান, পারিবারিক মামলার কারণে প্রবাসীর স্ত্রীর সাথে পুলিশ সদস্যের সখ্যতা গড়ে উঠে। এ নিয়ে দীর্ঘ দিন ধরে পুলিশ সদস্য এএসআই তোফাজ্জল প্রবাসীর বাড়িতে যাওয়া আসা করতেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। শুক্রবার রাতে পুলিশ সদস্য ওই বাড়িতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গাছের সাথে বেঁধে ফেলে। খবর পেয়ে থানা থেকে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এএসআই তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।

কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...