বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প, ডায়াবেটিক পরীক্ষা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

লায়ন্স ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক পরীক্ষা করেছে লায়ন্স ক্লাব। শনিবার (৩০ অক্টোবর) লিও ক্লাবের সার্বিক সহযোগিতায় সকাল ৮ ঘটিকা থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটে ডা. এসএ ফারুকের বাড়িতে লায়ন্স ক্লাব চিটাগাং খুলশী ও মিরসরাইয়ের আয়োজনে চট্টগ্রাম লায়ন্স দাতব্য হাসপাতালের চিকিৎসকবৃন্দ কতৃর্ক ৮৫০ জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা ও ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এতে ১২১ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তাহের আহমদ, জোন চেয়ারপার্সন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শেফা ইনসান হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এ ফারুক, লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন মঈন উদ্দিন, খুলশীর সেক্রেটারী লায়ন রাশেদা আক্তার মুন্নি, মিরসরাইয়ের সেক্রেটারী লায়ন আশরাফ উদ্দিন সোহেল, লায়ন আজিজ উদ্দিন চৌধুরী, লায়ন কামরুল আলম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোস্তফা চৌধুরী প্রমুখ।
কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, খুলশী এবং ইমাজিং সন্দীপ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশী, মিরসরাই, খুলশী ব্লু, হিল ভিউ, ইমার্জিং সন্দীপ, ইমার্জিং সেন্টেনিয়াল।
উল্লেখ্য,লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু ও ডায়াবেটিক পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...