বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মেম্বার প্রার্থী মাদক সম্রাট বুলেট সেলিম গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। সে মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সে মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছে বলে জানা গেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক স¤্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় ১ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো। শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...