মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশিত :

spot_img

 

প্রথম দল হিসেবে এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড। সোমবার তারা ২৬ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই প্রথম বার রাতের কোনো ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতল। শতরান করে ম্যাচের আলো একাই কেড়ে নিলেন জস বাটলার। তিনিই ম্যাচের সেরা।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম শতরান হল সোমবারই। বাটলার ইনিংসের শেষ বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৩-৪ তোলে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই বাটলারের প্রথম শতরান। অ্যালেক্স হেলস, দাভিদ মালান এবং লিয়াম লিভিংস্টোনের পর চতুর্থ ইংরেজ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শতরান করলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছেন এই ব্যাটসম্যান। আগের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছিলেন। শনিবার শুরুতে অবশ্য একাধিক উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক অইন মর্গ্যানকে (৪০) সাথে নিয়ে লম্বা জুটি গড়েন বাটলার। শেষ দিকে এসে হাত খুলে মারতে দেখা যায় তাকে। শেষ ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরাকে সীমানার বাইরে পাঠিয়ে শতরান পূরণ করেন বাটলার। তিনি এবং মর্গ্যান বাদে ইংল্যান্ডের কোনো ব্যাটার দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

বল করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে রেখেছিল ইংল্যান্ড। এক রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যাটার এসে রান তাড়া করার চেষ্টা করেছেন। কিন্তু কেউই দীর্ঘক্ষণ টিকতে পারেননি। সর্বোচ্চ রান ওয়ানিন্দু হাসরঙ্গের। বল হাতেও তিন উইকেট নেন তিনি। কিন্তু সেই প্রচেষ্টা কোনো কাজে লাগল না।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...