বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

অবিশ্বাস্য রেকর্ড পাকিস্তানের

প্রকাশিত :

spot_img

 

মঙ্গলবার নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। ২ নম্বর গ্রুপ থেকে তারাই প্রথম দল হিসেবে শেষ চারে তাদের স্থান নিশ্চিত করেছে। সেইসাথে এমন এক রেকর্ড তৈরি করল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের নেই।

প্রথম দল হিসেবে পাঁচবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠল পাকিস্তান। এর মধ্যে তারা একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয়েছে।

এখানেই শেষ নয়। এই ম্যাচের মাধ্যমে তারা আরো কয়েকটি রেকর্ড গড়েছে। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চমবার শতরান পার্টনারশিপ করে ফেললেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। আর কোনো জুটির এক বছরে দুটির বেশি শতরান পার্টনারশিপ নেই।

তাছাড়া টি-টোয়েন্টিতে কোনও ক্যালেন্ডার বর্ষে এই প্রথমবার কোনো জুটি ১,০০০ রান করল

কোনো বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ৫০ রানের বেশি পার্টনারশিপের নিরিখে রেকর্ড গড়লেন বাবর এবং রিজওয়ান। তারা চলতি বছর সাতটি অর্ধশতরান পার্টনারশিপ করে ফেলেছেন। তারপর আছে মার্টিন গাপ্টিল এবং কেন উইলিয়ামসনের জুটি। ২০১৬ সালে তাদের জুটিতে ছ’টি অর্ধশতরান হয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দলের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম।

দলীয় ১১৩ রানে বাবরের বিদায়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি তুলে নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান পেসার ডেভিড ওয়াইজের বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৭টি চারে ৭০ রান করেন বাবর।

তিন নম্বরে নেমে ৫ রানে ফিরেন ফখর জামান। তবে তৃতীয় উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৬৭ রান যোগ করে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন রিজওয়ান ও মোহাম্মদ হাফিজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ রান পায় পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন রিজওয়ান। ১৬ বলে অপরাজিত ৩২ রান করেন হাফিজ। তার ইনিংসে ৫টি চার ছিলো। নামিবিয়ার ওয়াইজ ও জান ফ্রাইলিঙ্ক ১টি করে উইকেট নেন।
জবাবে পাকিস্তানী বোলারদের সামনে সুবিধা করতে পারেনি নামিবিয়ার ব্যাটাররা। উইকেট ধরে খেলতে গিয়ে আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেননি তারা। তারপরও ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া।

দলের পক্ষে ওয়াইজ সর্বোচ্চ অপরাজিত ৪৩এবং ক্রেইগ উইলিয়ামস দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। পাকিস্তানের হাসান-ইমাদ-রউফ ও শাদাব ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের রিজওয়ান।

গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী ৭ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে নামিবিয়া।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...