শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী এলাকায় ট্রাকে ছিনতাই করার সময় অনিক দেবনাথ (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের শিবু দেবনাথের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি ছুরি, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার সাথে থাকা আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম শরফুদ্দীন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১২-১৫৮৮) ছিনতাইকালে অনিক দেবনাথ (২১ কে আটক করে আমাদের টইলরত টিম। এসময় তার সাথে থাকা হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রানা (২১) ও মেজবা (২৫) নামে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। অনিকের কাছ থেকে একটি ছুরি, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ট্রাক চালক ইমাম হোসেন রিয়াজ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...