শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১২ নং খইয়াছরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী তার ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের বড়তাকিয়া বাজারে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন। পথসভাকে কেন্দ্র করে বড়তাকিয়া বাজারে পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
পথসভা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাহেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আমার বাবা খইয়াছরা ইউনিয়নে ৩ বার ও আমি দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পেলেও এবার আমাকে প্রতারণার মাধ্যমে নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আমার পদবীতে বর্তমান চেয়ারম্যান না লিখে যিনি নৌকা প্রতীক পেয়েছেন মাহফুজুল হক জুনু তার পদবীতে বর্তমান চেয়ারম্যান লেখা হয়েছে। যা গভীর ষড়যন্ত্র। আমি বিগত সময়ে দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি সেক্টরে অবকাঠামোগত উন্নয়ন করেছি। আগামীতে যদি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হই খইয়াছরা ইউনিয়ন পরিষদের স্থায়ী কমপ্লেক্স নির্মাণ ও খইয়াছরা ঝর্ণাকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবো।’
তিনি আরো বলেন, ‘ভোট নিয়ে নৌকার প্রার্থী বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তাঁর নেতৃত্বে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে। ভোটের দিন তারা কেন্দ্র দখলের পায়তারা করতেছে। আমি প্রশাসনকে বলবো; আপনার সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। ভোট নিয়ে কোন কারচুপি হলে আমরা বসে থাকবো না। এর দাঁতভাঙ্গা জওয়াব দেওয়া হবে।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...