বুধবার, ২২ জুলাই ২০২৬

কুরিয়ারে কক্সবাজার থেকে ইয়াবা পাঠিয়ে বিমানে ঢাকা গেলেন রিসিভ করতে

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা কুরিয়ার করে নিজেই সেগুলো রিসিভ করতে বিমানযোগে ঢাকায় যান সুমন পাল। কিন্তু সেগুলো কুরিয়ার থেকে সংগ্রহ করার পর বস্তাভর্তি ইয়াবাসহ রাজধানীতে আটক করা হয় সুমনকে। এসময় তার সাথে পুলিশের হাতে ধরা পড়েন মো. রুবেল নামের আরেক ইয়াবা ব্যবসায়ী।

রাজধানী ঢাকার কাকরাইল ও ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ হাজার পিস ইয়াবাসহ এই দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

সোমবার (৮ নভেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শামসুল আরেফীন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার ২৫/১ কাকরাইল এলাকা থেকে একটি বস্তাসহ তাদেরকে আটক করে লালবাগ জোনাল টিম। পরে বস্তাটি তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার রুবেলের দেয়া তথ্যমতে ওয়ারী থানার বনগ্রামের ২২নং ডালিয়া নিবাসের একটি ফ্ল্যাট থেকে আরও ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এডিসি শামসুল আরেফীন বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতার সুমন জানিয়েছেন, বস্তায় থাকা ইয়াবা কুরিয়ারের মাধ্যমে নিজেই কক্সবাজার থেকে পাঠিয়েছেন তিনি। নিজের মোবাইল নম্বর দিয়ে পার্সেল রিসিভ করে রুবেলের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বিমানে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তিনি।

‘গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি এবং তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে’ বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...